বিশ্বকাপ জয়ের পুরস্কার কেজি কেজি টম্যাটো!
ফুটবল বিশ্বকাপ জিতে ট্রফি পেয়েছেন। অর্থের পাশাপাশি মিলেছে সমর্থকদের ভালবাসাও। এ বার আরও একটি অভিনব উপহার পেলেন স্পেনের দুই ফুটবলার ফ্যাবিয়ান রুইজ এবং গাভি। নিজের শহরে ফেরার পর তাঁদের হাতে তুলে দেওয়া হল কেজি কেজি টম্যাটো।
আসলে রুইজ এবং গাভি দু’জনেই স্পেনের আন্ডালুসিয়া এলাকার ছোট শহর লস পালাসিয়োয় ই ভিয়াফ্রাঙ্কার বাসিন্দা। মঙ্গলবার তাঁরা শহরে ফেরেন। শহরের প্রথা অনুযায়ী তাঁদের হাতে নিজেদের ওজনের সমান টম্যাটো তুলে দেওয়া হয়। দু’জনেই এক ঝুড়ি প্রতীকী টম্যাটো নিয়ে ছবি তুলেছেন।
শুধু তাই নয়, সেই অঞ্চলের দু’টি স্টেডিয়ামের নামও রাখা হচ্ছে এই দুই স্পেনীয় ফুটবলারের নামে। মারিসমাস এবং স্যান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নাম রাখা হচ্ছে যথাক্রমে ফ্যাবিয়ান রুইজ় এবং পাবলো পায়েজ় গাভিরা গাভির নামে।
রুইজ নিজের ফুটবলযাত্রা শুরু করেছিলেন স্থানীয় ক্লাব লস পালাসিয়োস সিএফ-এর হয়ে। গাভি ছ’বছর বয়সে যোগ দেন সেই ক্লাবেরই যুব দল লা লিয়ারা বালোম্পিতে। এই দুই দল নিজেদের হোম ম্যাচ খেলে মারিসমাস এবং স্যান সেবাস্তিয়ান স্টেডিয়ামে।
এ ছাড়াও, এলাকার একটি রাস্তা হুয়ান হোসে ভাকেরো অ্যাভিনিউতে একটি সৌধ নির্মাণ করা হবে। স্থানীয় সিটি কাউন্সিল সেটি তৈরি করবে। এটি হবে রুইজ়, গাভি এবং ২০১০-এর বিশ্বকাপজয়ী স্থানীয় ফুটবলার জেসুস নাভাসের নামে।
প্রসঙ্গত, গত রোববার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল স্পেন। একমাত্র গোলটি করেছিলেন ফেরান তোরেস।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন