শনিবার, আগস্ট ২২, ২০২৬

যুক্তরাষ্ট্রে জনমতের লড়াইয়ে পিছিয়ে পড়ছে ইসরায়েল

সোনার দেশ ডেস্ক ১৬ জুলাই ২০২৬ ১২:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৬ জুলাই ২০২৬ ১২:২১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে জনমতের লড়াইয়ে পিছিয়ে পড়ছে ইসরায়েল
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনমত গঠনের লড়াইয়ে ইসরায়েল ক্রমেই পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জনপ্রিয় মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে জেডি ভ্যান্স ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, মিত্র দেশ হলেও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েল প্রভাব বিস্তারের চেষ্টা করে।

এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘তারা কি আমেরিকার রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করে? হ্যাঁ, করে।’ তিনি আরও বলেন, বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় ইসরায়েল রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর এবং পারদর্শী।

ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে ঘিরে জনমত, পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

তথ্যসূত্র: আল জাজিরা, বাংলানিউজ