শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুলাই ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুলাই ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন
বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

নগরীর বড়বনগ্রাম রায়পাড়া নিবাসী ও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি মহল্লা কমিটির সভাপতি মোঃ কাজী জহুরুল হক গাজীর সহধর্মিণী আনোয়ারা বেগম (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শুক্রবার বাদ আসর রায়পাড়া বালুর মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন অংশ নেন। জানাযায় মরহুমার নিকট আত্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন আনোয়ারা বেগম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।