শনিবার, আগস্ট ২২, ২০২৬

আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ১৮ জুলাই ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ১৮ জুলাই ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন
আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নওগাঁর আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করে জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে অভিভাবকের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 

শুক্রবার উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুঁলিয়া গ্রামে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বাল্য বিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালাই। অভিযানে মেয়ের জন্মসনদ যাচাই করে সংবাদের সত্যতা পাই। তৎক্ষনাত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক ভ্রম্যমান আদালত পরিচালনা করে বিবাহ বন্ধ করি। সেইসাথে কনে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। এছাড়া কনে মোছা: ছামিয়া আক্তার(১৬) এর পিতা গুলিয়া গ্রামের আব্দুল ওহাব(৫০) কে পনের হাজার টাকা জরিমানা করা হয়। 

উক্ত অভিযানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।