শনিবার, আগস্ট ২২, ২০২৬

কেশরহাট বণিক সমিতির নির্বাচনে আনারস প্রতীকের প্রচারণা

কেশরহাট প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
কেশরহাট বণিক সমিতির নির্বাচনে আনারস প্রতীকের প্রচারণা

আসন্ন কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকের প্রার্থী  মোহাম্মদ আলী বাচ্চু।  তিনি শনিবার (১৮ জুলাই) বিকেল ভোটার ও দোকানিদের কাছে যান এবং তাঁর আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

এসময় কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, কেশরহাট বাজার জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক  মিজানুর রহমান, কোষাধ্যক্ষ উমর ফারুক, যুবদলের আহবায়ক সাহিন আলম যুগ্ন আহবায়ক মাাহফুজুল ইসলাম  মাফিসহ শতাধিক ভোটার সমর্থক সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩১জন প্রার্থীর অনুকূলে ১৫ শতাাধিক প্রার্থী ভোট প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।