নগরীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালিয়া থানা এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৮ জুলাই রাত আনুমানিক সোয়া ১ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের আফাজের মেয়ে এবং মো: নাদের আলীর স্ত্রী মোসা: রোকসানা (৩৮)-কে তার বসতবাড়ি হতে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ গ্রাম হেরোইন, ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬শ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং ১টি ডিজিটাল ওজন মিটার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ১৭ জুলাই রাত আনুমানিক পৌনে ৩টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার মেহেরচন্ডী বুধপাড়া গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে মো: রাসেল আলী (১৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মতিহার থানা পুলিশের মির্জাপুর পুলিশ ফাঁড়ি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মহানগরীর মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামে বসবাসরত মৃত আরমান আলীর ছেলে মো: শফিকুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।