শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে ১০০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার মাদককারবারি

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জুলাই ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জুলাই ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শিবগঞ্জে ১০০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার মাদককারবারি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ১০০ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (১৮ জুলাই) সকাল আটটার দিকেত কানসাট ইউনিয়নের গোপালনগর বাসে তল্লাশী চালিয়ে এই সিরাপ জব্দ করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি আফরোজা (৩০)। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রাহের ছাদেকের স্ত্রী। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। 

গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।