শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জুলাই ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জুলাই ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন
নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটনের কাাশিয়াডাঙ্গা থানা পুলিশ বক্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ১৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পুলিশ বক্স কাশিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা আদারিয়াপাড়া গ্রামের মৃত তোফেল মন্ডলের ছেলে মো. কালিমুদ্দীন (৮০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।