শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ-উল্লাস

নাটোর প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ ১০:০১ অপরাহ্ন বিশ্বকাপ
নাটোর প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ ১০:০১ অপরাহ্ন
নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ-উল্লাস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে সামনে রেখে নাটোরের বিভিন্ন স্থানে উৎসবের আমেজে মেতেছেন আর্জেন্টিনা সমর্থকরা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে  রোববার (১৭ জুলাই) দুপুর পর  থেকে তারা শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে জমায়েত হতে থাকে। পরে সন্ধার আগে তারা আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, পতাকা প্রদর্শন ও স্লোগানে মুখর করে তুলেন  শহরের প্রধান প্রধান সড়কগুলো।

জেলা ও উপজেলায় আর্জেন্টিনার নীল-সাদা পতাকা হাতে হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন। অনেকেই লিওনেল মেসির জার্সি পরে প্রিয় দলের জয়ের প্রত্যাশায় উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভকামনা, পোস্টার ও ভিডিও শেয়ারের হিড়িক।

সমর্থকদের ভাষ্য, বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে এবারও তারা আর্জেন্টিনার জয় দেখতে চান। তাদের বিশ্বাস, মেসির নেতৃত্বে দলটি আবারও ইতিহাস গড়বে।

ফুটবলপ্রেমীদের এই উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কানাইখালি মিনি ষ্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখারও আয়োজন করা হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে সমর্থকদের ব্যাপক উদযাপন ও আনন্দ মিছিল দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের এই উচ্ছ্বাস বিশেষভাবে আলোচিত হয়েছে।