নগরীতে এক মাদক মামলার আসামির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
বোয়ালিয়া মডেল থানার মামলা নং-৩০, তারিখ: ১৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বৌবাজার গ্রামের নওশাদের ছেলে মোঃ জনি (৩২)-কে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তীতে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫, রাজশাহী মামলার শুনানি শেষে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।