শনিবার, আগস্ট ২২, ২০২৬

পাকিস্তানের মাটিতে অদ্ভুত এক ‘জিনিসের’ খোঁজ, আবর্জনা থেকে উঠে এল এ কোন ‘মহৌষধ’!

সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১২:৫০ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
পাকিস্তানের মাটিতে অদ্ভুত এক ‘জিনিসের’ খোঁজ, আবর্জনা থেকে উঠে এল এ কোন ‘মহৌষধ’!
গবেষকদের আবিষ্কারের সুফল পাবে বিশ্ব। ছবি: সংগৃহীত।

আবর্জনার স্তূপে গজিয়ে ওঠা এক নামগোত্রহীন ছত্রাকই কি তবে প্লাস্টিক দূষণের মোক্ষম ওষুধ? পাকিস্তানের ইসলামাবাদে আবর্জনা ফেলার জায়গায় এমনই এক ‘দাওয়াই’ মিলেছে৷ নিমেষে গলে যাবে প্লাস্টিক। 

সেখানকার মাটি থেকে বিজ্ঞানীরা ‘অ্যাসপারগিলাস টিউবিঞ্জেনসিস’ নামের এক বিশেষ ছত্রাক খুঁজে পেয়েছেন, যা পলিউরিথেনের মতো অত্যন্ত শক্ত প্লাস্টিককেও গলিয়ে দিতে পারে। সোফা, কুশন কিংবা জুতোর সোলে ব্যবহৃত এই পলিউরিথেন সহজে মাটিতে মেশে না।


পরীক্ষাগারে দেখা গিয়েছে, ছত্রাকটি প্রথমে প্লাস্টিকের ওপর ছেয়ে যায়। এরপর তার শরীর থেকে নিঃসৃত বিশেষ কিছু উৎসেচক (এনজাইম) প্লাস্টিকটিকে রাসায়নিকভাবে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে মাত্র দু’মাসেই প্লাস্টিকের পাতলা পাত গলে যেতে দেখেছেন গবেষকেরা।


অবশ্য ল্যাবরেটরির বাইরে সাধারণ পরিবেশে ফেলে রাখা জুতোর সোল বা ম্যাট্রেস এখনই জাদুমন্ত্রে উধাও হয়ে যাবে না। তবে এই আবিষ্কার আশার আলো দেখাচ্ছে। 

প্লাস্টিক নষ্ট করতে যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতির বদলে ছত্রাক বা তার উৎসেচক ব্যবহার করে বর্জ্য সাফ করা সম্ভব কি না, বিজ্ঞানীরা এখন তা-ই খতিয়ে দেখছেন। ভবিষ্যতে বড় আকারে প্রয়োগ করা গেলে, এই খুদে ছত্রাকই প্লাস্টিক সমস্যা সমাধানের বড় অস্ত্র হতে পারে।


তথ্যসূত্র: আজকাল অনলাইন