শনিবার, আগস্ট ২২, ২০২৬

এক নয়, দুই নয়, টানা তিন বছর শীর্ষে ‘মুহম্মদ’!

সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১০:১০ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১০:১০ অপরাহ্ন
এক নয়, দুই নয়, টানা তিন বছর শীর্ষে ‘মুহম্মদ’!
প্রতীকী ছবি।

ইংল্যান্ড ও ওয়েলসে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে ‘মুহম্মদ’ নামটি আবারও স্থান পেয়েছে এবং টানা তৃতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। ইউনাইটেড কিংডম (ইউকে)-এর জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস)-এর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান দেশগুলিতে নতুন বাবা-মায়েদের মধ্যে এই নামের জনপ্রিয়তাকে তুলে ধরেছে। টানা তৃতীয় বছর ‘মুহাম্মদ’-এর আধিপত্য এর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরেছে। অন্যদিকে এই তালিকাটি আধুনিক ব্রিটেনের পরিচয় এবং বৈচিত্র্যের তুলে ধরেছে।


সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৬,০০০ ছেলে শিশুর নাম মুহম্মদ রাখা হয়েছিল। দ্বিতীয় স্থানে রয়েছে নোয়া  এবং লিও র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। মহম্মেদ এবং মোহাম্মদ-এর মতো বিকল্প নামও শীর্ষ ১০০টি নামের মধ্যে রয়েছে।


মুহম্মদ নামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা যুক্তরাজ্যের বৈচিত্র্যময় জনসংখ্যা এবং এই নামের স্থায়ী সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যকে প্রতিফলিত করে। নবি মুহম্মদের নামে নামকরণ করা  মুসলিম পরিবারগুলির জন্য গভীর অর্থ বহন করে এবং গত এক দশকে এর জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।


টানা ১০ বছর কন্যাশিশুদের জন্য অলিভিয়া সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে রয়ে গিয়েছে। এরপরেই রয়েছে লিলি ও অ্যামেলিয়া। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু নতুন নামের সংযোজন এবং পছন্দের পরিবর্তনও দেখা গিয়েছে। যা প্রমাণ করে যে প্রতিটি প্রজন্মের সঙ্গে নামকরণের ধারা কীভাবে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।


বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, সাংস্কৃতিক ঐতিহ্য, পারিবারিক উত্তরাধিকার এবং পরিবর্তনশীল সামাজিক প্রবণতা-সহ বিভিন্ন কারণ শিশুর নামকে প্রভাবিত করে। ওএনএস (ONS) ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে জন্ম রেজিস্টারের তথ্য ব্যবহার করে বার্ষিক তালিকাটি তৈরি করেছে। যার ফলে এটি দেশের নামকরণের ধরনের অন্যতম নির্ভরযোগ্য সূচকে পরিণত হয়েছে।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন