শনিবার, আগস্ট ২২, ২০২৬

আসুন, অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করি: দীনেশ ত্রিবেদী

সোনার দেশ ডেস্ক ১৫ আগস্ট ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৫ আগস্ট ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন
আসুন, অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করি: দীনেশ ত্রিবেদী

মানুষের সঙ্গে মানুষের বন্ধনকে দুদেশের সম্পর্কের ‘প্রাণস্পন্দন’ বর্ণনা করে সেই আকাঙ্ক্ষার পথ ধরে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার সকালে হাই কমিশন প্রাঙ্গণে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের আয়োজনে তিনি বলেছেন, “আসুন, ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যতিক্রমী বন্ধুত্বের বন্ধনকে আরও লালন করতে থাকি এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করি।”


দুদেশের বন্ধনের গোড়ার কথা স্মরণ করে হাই কমিশনার বলেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে আমাদের বন্ধন গভীরভাবে জড়িয়ে আছে।

“এই অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের শক্ত ভিত্তির ওপর আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে সমৃদ্ধ হচ্ছে।”

বাণিজ্য, যোগাযোগ থেকে শুরু করে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো প্রধান প্রধান খাতগুলোতে দুদেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে কাজ করার কথা বলেন তিনি।


দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা উপলব্ধি করি যে, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা মানুষে মানুষে যোগাযোগই এই সম্পর্কের মূল ভিত্তি। এটিই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

“ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন, ভারতের অব্যাহত অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।”


তথ্যসূত্র: বিডিনিউজ