রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাগের চোটে কোবরাকেই কামড়!

সোনার দেশ ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
রাগের চোটে কোবরাকেই কামড়!
কোবরাকে কামড় যুবকের। ছবি: সংগৃহীত

নেশায় চুর হয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ৩৫ বছরের এক যুবক। কোবরা প্রথম ছোবল মেরেছিল। সেই রাগেই হাতের মধ্যে বিষাক্ত কোবরা পেঁচিয়ে, পাল্টা কামড়ে দিলেন ওই যুবক! যে ঘটনায় শিউরে উঠেছেন প্রতিবেশীরাও। 


সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, হাতের মধ্যে একটি বিষাক্ত সাপ পেঁচিয়ে চেঁচামেচি করছেন এক যুবক। সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। রাতের অন্ধকারে কোবরাটি তিনবার ছোবল মারে ওই যুবককে। সেই রাগেই কোবরাটিকে পাল্টা কামড়ে দেন তিনি। 


সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। বারাবাঙ্কি জেলার ওই যুবক পেশায় একজন কৃষক। তাঁর নাম, সঞ্জয়। পরিবারের সঙ্গেই তিনি থাকেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই একটি সাপ তাঁর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। প্রতিবেশীর বাড়ির উঠোন থেকেই ওই সাপটি সঞ্জয়ের বাড়িতে চলে আসে। 


বাড়িতে ঢুকেই সঞ্জয়কে তিনবার ছোবল মারে সাপটি। এরপরই মত্ত অবস্থায় সেই সাপটিকে পিটিয়ে খুন করেন যুবক। সাপটি মারা যাওয়ার পরেও, হাতে পেঁচিয়ে কামড়ে ধরে। এখানেই বিষয়টি থেমে ছিল না। সাপ কামড়াতে কামড়াতে সঞ্জয় বারবার বলেন, ‘এত সাহস তোর, আমাকে ছোবল মারলি?’


স্থানীয়রা জানিয়েছেন, সেই সময় চার থেকে পাঁচজন সঞ্জয়কে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তারপরেও থামেননি যুবক। হাতে মৃত কোবরা পেঁচিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ান তিনি। বৃহস্পতিবারেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা। আহত হননি সঞ্জয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


তথ্যসূত্র: আজকাল অনলাইন