শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

সোনার দেশ ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন
ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ছবি)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

ইমরান খানের মুখপাত্র নাঈম হায়দার পানজুথা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানতে শিপা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকতে বলেছে।


ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল এবং ডা. উজমা খানকেও অন্তর্ভুক্ত করে ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ বলেছে, যে কোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার।

পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসার রিপোর্ট উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে আদালত।


সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মহাসচিব সালমান আকরাম রাজা এবং ইমরান খানের বোন উজমা খানের আবেদনে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।


সুপ্রিম কোর্ট তার আদেশে আরও বলেছে, ইমরান খানের চিকিৎসায় যে অর্থ ব্যয় হবে তা তার পরিবার বহন করবে।

আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের চিকিৎসা প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘গুরুতর’ অসুস্থতার উপসর্গ দেখা গেছে।


তথ্যসূত্র: রয়টার্স, বাংলানিউজ