শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ইরানের

সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৭:১১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৭:১১ অপরাহ্ন
ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ইরানের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ করেছে ইরান। হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দাবির জবাবে ভারতে নিযুক্ত ইরানি কূটনীতিকরা এক্স-এ এই মানচিত্র পোস্ট করেছেন বলে বুধবার জানিয়েছে সিএনএন।


পোস্টে যুক্তরাষ্ট্রের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে হাইলাইট করে ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’ লেখা হয়েছে।

হায়দারাবাদে তেহরানের দূতাবাসের পোস্টটি স্পষ্টতই রসিকতাপূর্ণ হলেও মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মতে, যুক্তরাষ্ট্রে ইরানি অভিবাসীদের বৃহত্তম জনগোষ্ঠী ক্যালিফোর্নিয়াতেই বাস করে। এদের অধিকাংশই লস অ্যাঞ্জেলেস এলাকায় থাকেন এবং অনেক পারস্যবাসী তেহরান ও লস অ্যাঞ্জেলেসের নাম মিলিয়ে শহরটিকে ‘তেহরানজেলেস’ বলে উল্লেখ করেন।


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রবাসীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে; কেউ কেউ আশা করছেন এর ফলে বর্তমান সরকারের পতন ঘটবে, আবার অন্যরা আশঙ্কা করছেন, এটি হিতে বিপরীত হতে পারে।


তথ্যসূত্র: রাইজিংবিডি