বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাড়ছে কান্নাকাটির খরচ

সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বাড়ছে কান্নাকাটির খরচ

বাথরুম ব্যবহার করা বা কান্নাকাটি করা উত্তর আমেরিকানদের জন্য আরো ব্যয়বহুল হয়ে উঠতে চলেছে। কারণ কানাডার সঙ্গে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের বাজারে টয়লেট পেপার কিংবা টিস্যু পেপারের দাম ২৫ থেকে ৫০ শতাংশ বাড়তে যাচ্ছে। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।


গত শনিবার দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙ্গে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্ক ‘ডলারের জন্য ডলার’ এর সাথে মিলানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রায় ৯০০টি আমেরিকান পণ্যের তালিকা প্রকাশ করেছেন, যেগুলোর ওপর ৮ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হবে।


কাগজের পণ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ খাতগুলোর মধ্যে রয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ‘টয়লেট পেপার বা ফেস টিস্যু স্টক’ এর উপর ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে কানাডা।


যদিও আমেরিকান টয়লেট পেপার এবং টিস্যুগুলো প্রায়শই অভ্যন্তরীণভাবে তৈরি করা হয়, তবে তারা কাঁচামালের জন্য কাঠ সমৃদ্ধ কানাডার উপর নির্ভর করে। 


বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কানাডা থেকে যুক্তরাষ্ট্র ৩২৮ মিলিয়ন ডলার মূল্যের টয়লেট পেপার আমদানি করেছে, যা কানাডাকে যুক্তরাষ্ট্রে এই পণ্যের এখন পর্যন্ত বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


বিশ্বের জনসংখ্যার মাত্র ৪ শতাংশ থাকা সত্ত্বেও, বৈশ্বিক টিস্যু ব্যবহারের ২০ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রে হয়ে থাকে। একজন গড় আমেরিকান বছরে ১৪১ রোল টয়লেট পেপার ব্যবহার করেন, যা তাদেরকে বিশ্বব্যাপী ব্যবহারের দিক থেকে এক নম্বরে রেখেছে; এই তালিকায় তারা জার্মানদের ঠিক পরেই রয়েছে, যারা প্রত্যেকে বছরে গড়ে ১৩৪ রোল ব্যবহার করে।


তথ্যসূত্র: রাইজিংবিডি