বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

৭৪ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন বৃদ্ধা!

সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
৭৪ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন বৃদ্ধা!
এআই দ্বারা তৈরি প্রতীকী ছবি

আবার বিস্ময়ে বিজ্ঞান! অন্ধ্রপ্রদেশের এক শহরে একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন! মাঙ্গাআম্মা ইরামতি নামের এক বৃদ্ধার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। যদিও এই ঘটনাটি বেশ কয়েক বছর আগের। তবুও সম্প্রতি এই খবর আবার ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। 


আইভিএফ প্রযুক্তির সাহায্যে তিনি এই অবিশ্বাস্য মাতৃত্ব লাভ করেন। ১৯৬২ সালে মাঙ্গাআম্মার সঙ্গে ই. রাজা রাওয়ের বিয়ে হয়েছিল। কিন্তু দীর্ঘ প্রায় ৫৭ বছর ধরে তাঁরা নিঃসন্তান ছিলেন। সমাজ এবং প্রতিবেশীদের কাছ থেকে বহু কটূকথা শুনতে হয়েছে তাঁদের। বয়স ৭৪ পেরিয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে মা হওয়ার সব পথ যখন বন্ধ, ঠিক তখনই আইভিএফ চিকিৎসার শরণাপন্ন হন এই দম্পতি। বিশিষ্ট আইভিএফ বিশেষজ্ঞ ড. এস উমাশঙ্করের তত্ত্বাবধানে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে এই প্রক্রিয়া শুরু হয়।


ন’মাস ধরে কার্ডিওলজিস্ট ও গাইনোকলজিস্টদের বিশেষ নজরে রাখার পর ২০১৯ সালে সি-সেকশনের মাধ্যমে তিনি দুই কন্যা সন্তানের জন্ম দেন। এই ঘটনার পর চিকিৎসাবিজ্ঞান মহলে চর্চা শুরু হলেও, এই বয়সে মা হওয়ার ঘটনা এক রেকর্ড গড়েছে। দীর্ঘ অপেক্ষার পর এই যুগলের কোল আলো করে এসেছে দুই কন্যা সন্তান।


তথ্যসূত্র: আজকাল অনলাইন