শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ট্রাম্পের নির্দেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’

সোনার দেশ ২৮ আগস্ট ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ২৮ আগস্ট ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন
ট্রাম্পের নির্দেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনার মধ্যেই কানাডা সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।

এর মাধ্যমে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের ভৌগোলিক নামকরণে লেকটির নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।


আদেশে সইয়ের পর ট্রাম্প কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে দীর্ঘদিন ধরে ‘ঠকানোর’ অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিনিময় ছাড়াই কানাডাকে প্রতিরক্ষা দিয়ে আসছে।


তবে দুই দেশই ন্যাটোর সদস্য এবং উত্তর আটলান্টিক চুক্তিসহ বিভিন্ন চুক্তির আওতায় পারস্পরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা রয়েছে।


লেক অন্টারিওর নাম পরিবর্তনকে মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই হ্রদের পানির বেশির ভাগ অংশ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে এবং এর গভীরতম অংশও মার্কিন এলাকায় বলে প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন।


এর আগে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করার নির্দেশ দিয়েছিলেন।


নতুন নাম নিয়ে ট্রাম্প আরও রসিকতা করে বলেন, ‘আমাদের এখন একটি উপসাগর ও একটি হ্রদ আছে, এখন শুধু একটি মহাসাগর দরকার।’ এমনকি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নামও বদলের সম্ভাবনার কথা বলেন তিনি।


তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, বাংলানিউজ