শনিবার, আগস্ট ২৯, ২০২৬

ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৩২ আক্রান্ত, ১৭ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন
ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৩২ আক্রান্ত, ১৭ জনের মৃত্যু

ইতালির ক্যাসের্তা অঞ্চলে ওয়েস্ট নাইল ভাইরাস প্রতিরোধে মশা ধরার বিশেষ ফাঁদ পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা


ইতালিতে দ্রুত ছড়াচ্ছে মশাবাহিত রোগ ‘ওয়েস্ট নাইল ভাইরাস’। চলতি বছর দেশটিতে ইতিমধ্যে ৪৩২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। 


ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের বরাত দিয়ে শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।


স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে যাদের রোগটি স্নায়ুতন্ত্র পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে মৃত্যুহার দাঁড়িয়েছে ৭ দশমিক ২ শতাংশে। গত বছর একই সময়ে এই মৃত্যুহার ছিল ১৩ দশমিক ৯ শতাংশ। গত বছর এই ভাইরাসে মোট ৪৩০ জন আক্রান্ত এবং ২৭ জনের মৃত্যু নিবন্ধিত হয়েছিল।


ওয়েস্ট নাইল ভাইরাস মূলত মানুষ, ঘোড়া এবং পাখিকে সংক্রমিত করে এবং এটি মশার মাধ্যমে ছড়ায়।


আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশের মধ্যেই কোনো উপসর্গ দেখা যায় না। অন্যদিকে, ১৯ শতাংশ আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু-এর মতো উপসর্গ প্রকাশ পায় এবং মাত্র ১ শতাংশের ক্ষেত্রে স্নায়ুজনিত গুরুতর জটিলতা দেখা দেয়।


তথ্যসূত্র: রাইজিংবিডি