বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আমেরিকার বিখ্যাত ‘গ্র্যান্ড ক্যানিয়নেও’ হড়পা বান! কলোরাডো নদী লাগায়ো এলাকা থেকে নিখোঁজ অন্তত ২০ জন

সোনার দেশ ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ১২:২৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
আমেরিকার বিখ্যাত ‘গ্র্যান্ড ক্যানিয়নেও’ হড়পা বান! কলোরাডো নদী লাগায়ো এলাকা থেকে নিখোঁজ অন্তত ২০ জন
হড়পা বানের পর আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন। ছবি: পিটিআই।

নেপালের পর এ বার সুদূর আমেরিকা। সে দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের জেরে নিখোঁজ অন্তত ২০ জন। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীতে হঠাৎই জলস্তর বৃদ্ধি পায়। নদী সংলগ্ন ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ ন্যাশনাল পার্কে থাকা অন্তত ২০ জন জলের তোড়ে ভেসে যান। এখনও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।


‘গ্র্যান্ড ক্যানিয়ন’ দেখতে আমেরিকার অ্যারিজোনা প্রদেশে ভিড় জমান বহু মানুষ। অন্য দেশের পর্যটকেরাও বিশ্বের অন্যতম দ্রষ্টব্য এই স্থান দেখতে আসেন। সরু এবং গভীর গিরিখাত তৈরি করে কী ভাবে কলোরাডো নদী বয়ে চলে, তা চাক্ষুস করেন পর্যটকেরা। রবিবার দুপুরেও হড়পা বান নেমে আসার সময় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ছিলেন বহু মানুষ। সেই সময় হঠাৎই ক্যানিয়নের ‘ব্রাইট অ্যাঙ্গেল’ দিকে কাদামাটির স্রোত নেমে আসে। জলের তোড়ে ভেঙে যায় বড় পাথর, লোহার কাঠামো। পর্যটকদের যাতায়াতের জন্য তৈরি করা একটি ফুটব্রিজও ভেঙে যায়।


স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার ওই এলাকায় ভারী বর্ষণ হয়েছিল। সেই কারণেই এই হড়পা বান কি না, তা অবশ্য স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘ব্রাইট অ্যাঙ্গেল’ খাঁড়ির দিক থেকে জলের স্রোত হঠাৎই কলোরাডো নদীতে ঢুকতে শুরু করে। পর্যটকেরা বিভিন্ন জলক্রীড়ার জন্য যে জায়গা থেকে কলোরাডো নদীতে নামতেন, সেই ‘ফ্যান্টম র‌্যাঞ্চ’ থেকে রবিবারই কপ্টারে চাপিয়ে ৬২ জনকে ফিরিয়ে আনা হয়। নিখোঁজ ২০ জনের সন্ধানেও তল্লাশিও শুরু হয়েছে। উদ্ধারকারীদের চিন্তা বাড়িয়ে স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও ওই এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।


গত বুধবার সকালে নেপালের ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর খাত বরাবর নেমে এসেছিল হড়পা বান। হিমবাহের একাংশ ভেঙে কাদামাটি এবং বরফের স্রোত ভাসিয়ে দেয় ঘরবাড়ি, একের পর এক জনপদ। রবিবার বিকেল পর্যন্ত নেপালের বিপর্যস্ত এলাকাগুলি থেকে মোট ৭৮১ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ২৫০২ জন।


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন