বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে

সোনার দেশ ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে নিজের দাফতরিক প্যাডে চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে তিনি বোয়িং বিমান কেনার আগ্রহের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন। 


প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী


চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, ‘আমি সবেমাত্র বোয়িং বিমান কেনার বিষয়ে আপনার চিঠি পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এ বিষয়টি মনে রাখবো। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।


তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে, কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে তাদের এবং আপনার দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন