নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক বিক্রির কাজে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি শ্বশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে শেখেরচক পঞ্চবটি গ্রামের মো: জাফরের ছেলে মো: মহিমা ওরফে মাহিম (২০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২৭০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।