সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬

নগরীতে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন
নগরীতে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় ৫২ পিস প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুর পাড়ের বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো: বকুল ওরফে কল্কা (৪৭); কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে মো: মিঠু (৪২); একই গ্রামের মৃত জাহাঙ্গীর ছেলে মো: রানা (৩৫); একই গ্রামের মৃত বারিক শেখের ছেলে মো: মুন্টু শেখ (৫৫); বশড়ী গ্রামের মৃত গোলাপ শেখের ছেলে মো: ফরমান (৫৬); রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো: শামসুল আলম (৪৯)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো: বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) কৌশলে পালিয়ে যায়।


এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২ পিস প্লে-কার্ড (তাস), ২টি স্মার্টফোন এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। এছাড়াও পলাতক আসামির বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, পলাতক আসামির বসতবাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।