মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬

সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মো. আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা চয়নুল ইসলাম, মুজিবুর রহমান ও রেজাউল ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।


এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।