শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর

সোনার দেশ ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
হরমুজ প্রণালির পূর্বদিকে সাগরের পানিতে ছড়িয়ে পড়েছে তেলের স্তর। ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালির পূর্বদিকে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরের পানিতে তেলের ছড়িয়ে পড়ার চিহ্ন দেখা গেছে। ইউরোপীয় কপারনিকাস প্রোগ্রামের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এ দৃশ্য ধরা পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।


বুধবার ধারণ করা একটি ছবিতে পানির উপরিভাগে বাদামি রঙের লম্বা রেখা দেখা যায়। একই স্থানের বৃহস্পতিবারের আরেকটি কপারনিকাস ছবিতেও একই ধরনের দৈর্ঘ্যের আঁকাবাঁকা রেখা দেখা গেছে।


বিশেষজ্ঞদের সহায়তায় স্যাটেলাইটের ছবিগুলো বিশ্লেষণ করেছে বার্তা সংস্থা এএফপি। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এগুলো হরমুজ প্রণালির কাছে পানিতে ছড়িয়ে পড়া তেলের স্তর বা ‘অয়েল স্লিক’।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে কয়েকটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পর এসব তেলের স্তর দেখা গেছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন