শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

সোনার দেশ ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন
ভারতে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নয়াদিল্লি পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।


সম্মেলনে ব্রিকস সদস্য দেশগুলোর নেতারা বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, প্রযুক্তি, দুর্যোগ মোকাবিলা এবং বৈশ্বিক শাসনব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

পুতিনের ভারত সফরে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও রয়েছে।


২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই পুতিনের প্রথম সশরীরে ব্রিকস সম্মেলনে যোগদান।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। 


তথ্যসূত্র: রাইজিংবিডি