সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন সহযোগী সদস্যদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী কলেজের ১৭ নম্বর গ্যালারি রুমে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আরসিআরইউ’র পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নতুন সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।



আরসিআরইউর সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। অতিথির বক্তব্য দেন দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, আরসিআরইউর শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, সাবেক শিক্ষক উপদেষ্টা আজমত আলী রকি এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।


এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন আরসিআরইউর সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ, সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি ও এনটিভির রাজশাহীর অনলাইন প্রতিবেদক আবু সাঈদ রনি, সাবেক সহসভাপতি সুজন আলী এবং বর্তমান সাধারণ সম্পাদক জুলইকরাম ফেরদৌস।