মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

বিষমদ খেয়ে ৯ জনের মৃত্যু, নাগাল্যান্ড জুড়ে হাই অ্যালার্ট!

সোনার দেশ ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৯ অপরাহ্ন
বিষমদ খেয়ে ৯ জনের মৃত্যু, নাগাল্যান্ড জুড়ে হাই অ্যালার্ট!
বিষমদ খেয়ে ৯ জনের মৃত্যু, নাগাল্যান্ড জুড়ে হাই অ্যালার্ট। ছবি: সংগৃহীত।

বিষমদ খেয়ে নাগাল্যান্ডের টুয়েনসাং সিভিল হাসপাতালে অন্তত নয়জনের মৃত্যু হয়৷ এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন পুলিশ প্রধান রূপিন শর্মা। 


বিশেষ করে মন, মোকোকচুং, টুয়েনসাংসহ সাতটি জেলায় মদ খাওয়া থেকে বিরত থাকার চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে।


১৯৯০ সালে চার্চ ও নাগরিক সমাজের চাপে সামাজিক শৃঙ্খলা রক্ষায় আইন চালু হলেও, বাস্তবে তা ব্যর্থ। খোদ বিধানসভায় আবগারি উপদেষ্টা স্বীকার করেছেন, পান ও ঠান্ডা পানীয়ের দোকানের আড়ালে দিমাপুর ও কোহিমাতেই দেদার বেআইনি মদ বিক্রি হচ্ছে।


আইনের ফাঁকে ছেয়ে গিয়েছে বিষাক্ত ও ভেজাল মদ, যার শিকার হচ্ছে তরুণ প্রজন্ম। পাশাপাশি, চড়া দামের কারণে যুবসমাজ ঝুঁকে পড়ছে মারাত্মক মাদকের দিকে। 


অসমে ঘাঁটি গাড়া মদ মাফিয়াদের রমরমা বাড়লেও রাজ্য হারাচ্ছে শত শত কোটি টাকার রাজস্ব। মুখ্যমন্ত্রী নেফিউ রিও জানিয়েছেন, সরকার কেবল সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু চাহিদাই জোগানের পথ তৈরি করে নেয়। পরিস্থিতি সামলাতে এখন ঢালাও নিষেধাজ্ঞা তুলে নিয়ে কড়া নজরদারিতে লাইসেন্স ব্যবস্থা চালুর দাবি তুলছে বিভিন্ন সংগঠন।


তথ্যসূত্র: আজকাল অনলাইন