মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন
নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত-৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান এলাকা হতে প্রতারণামূলক ও বেআইনীভাবে নাগরীকদের গোপনীয় তথ্য এবং সকল প্রকার মোবাইল সিম এর এনআইডি, বিকাশ/নগদ রেজিস্ট্রেশন, মোবাইল সিমের লোকেশন, সিডিআর, এসএমএস লিস্ট এর তথ্য সংগ্রহ ও সরবরাহ করার অপরাধে মো. সেতু হোসেন (২৮) কে গ্রেফতার করেছে সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাট, র‌্যাব-৫, রাজশাহী। ধৃত ব্যক্তি


এছাড়াও নাগরিকের গোপনীয় তথ্য সমূহ অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করার অপরাধে আসামী মো. সেতু হোসেন (২৮) কে গ্রেফতার করেছে সিপিএসসি এবং সিপিসি-৩, জয়পুরহাট, র‌্যাব-৫, রাজশাহী। এসময় তার কাছে থাকা সাইবার অপরাধের সাথে যুক্ত ৬টি সিপিইউ, ৪টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন এবং ৩১ টি সিম কার্ড বিধি মোতাবেক জব্দ করা হয়।    


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।