বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার

সোনার দেশ ডেস্ক ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২১ অপরাহ্ন
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
বাস্তুচ্যুত মানুষদের জন্য তৈরি একটি অস্থায়ী শিবিরের তাঁবুর বাইরে এক নারী তার সন্তানদের নিয়ে বসে আছেন। ছবি: রয়টার্স

ইয়েমেনে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় সেপ্টেম্বরের শুরু থেকে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, একই সময়ে বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যাও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলাবার (১৫ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।


ওসিএইচএ বলেছে, চলতি মাসের শুরু থেকে অন্তত ১৮ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত মানবিক সহায়তা সংস্থাগুলো হাজারো পরিবারকে ত্রাণ দিয়েছে। তবে পর্যাপ্ত অর্থায়ন না থাকায় ত্রাণসামগ্রীর মজুত এখন সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।


সংস্থাটি আরও জানায়, সহিংসতার কারণে ইয়েমেনের পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোর চলাচলও সীমিত বা পুরোপুরি বন্ধ হয়ে আছে। 


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন