বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নিউ ইয়র্কে তারেক-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

সোনার দেশ ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
নিউ ইয়র্কে তারেক-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ইউনাইটেড নেশনস প্লাজায় তুর্কি হাউসে এই বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান।


তিনি বলেন, “অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।”


বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয় বলে জানান রুমন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র: বিডিনিউজ