শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় পদে না থেকেও পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

WP Import ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:১৩ অপরাহ্ন
বাঘায় পদে না থেকেও পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
বাঘায় পদে না থেকেও পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :


রাজশাহীর বাঘায় পদে না থেকেও পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়ে বাঘা-চারঘাট আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে আহম্মেদ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আহম্মেদ আলী নিজেকে আড়ানী পৌর বিএনপির সহ-সভাপতি দাবী করে এলাকায় পোস্টার সাঁটিয়ে ভোট চাচ্ছেন।

আহম্মেদ আলী আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি হঠাৎ করে আড়ানী পৌর বিএনপির সহ-সভাপতি পদ ব্যবহার করে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে পোস্টার সাঁটিয়ে ভোট চাচ্ছেন।
এ বিষয়ে আহম্মেদ আলী বলেন, বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের নির্দেশে পোস্টারে পদ ব্যবহার করেছি। আমি বিএনপি মনোনীত প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি।

আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজ্জাম্মেল হক বলেন, বিষয়টি আমি অবগত নই। আহম্মেদ আলী আড়ানী পৌর বিএনপির কোন পদে বা সদস্য নয়। সে এলাকায় বিএনপির ভোট চাচ্ছেন শুনেছি। এছাড়া সে বিএনপির পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়েছেন। পদ না থেকেও পদ ব্যবহার করে এলাকায় পোস্টার সাঁটাতে সেটা সে পারে না। যদি সঠিক হয়, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু বলেন, আমি এ বিষয়ে জানি না। যদি এমনটা হয়, তাহলে সে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।