বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আ.লীগ ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি: চিফ হুইপ

সোনার দেশ ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
আ.লীগ ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি: চিফ হুইপ

দেশের ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ, এ কারণে বিদ্যুৎ বিল বেশি আসে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বরগুনার বামনায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। 


এ সময় চিফ হুইপ বলেন, শেখ হাসিনা খাবারের পেছনে বছরে ৩৫ কোটি টাকা খরচ করতেন। আর এই সরকারকে পাঁচ মাসের মধ্যে ঋণ ও সুদ বাবদ ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। 


তিনি আরো বলেন, ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই সৌদি আরবে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয়। 


বরগুনার বামনায় অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ, পূজামণ্ডপে ত্রাণ সহায়তা কার্যক্রমের ডিও বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 


চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আওয়ামী লীগ সরকার দেশে অকেজো বিদ্যুৎ প্লান্ট স্থাপন করেছে, অকেজো প্লান্টের জন্য মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা দিতো। এজন্যও বিদ্যুৎ বিল বেশি আসে।


তথ্যসূত্র: রাইজিংবিডি