শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

মোহনপুর থেকে ১০৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারে গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ অক্টোবর ২০২৬ ০২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ অক্টোবর ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
মোহনপুর থেকে ১০৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারে গ্রেপ্তার

শুক্রবার (১৬ অক্টোবর) ৯:৫০ ঘটিকায় রাজশাহীর মোহনপুর থানার গোছা বাজার হাজি মার্কেটের রং মিস্ত্রি মো. মিনহাজ হোসেন মিলন তার রঙের দোকান থেকে ১০৬ গ্রাম হেরোইনসহ এক মাদককারবেিরকে গ্রেপ্তার করা হয়েছে। 


এসআরবি’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোহনপুরের গোছা গ্রামের মিজানুর রহমানের ছেলে মিনহাজ হোসেন মিলকে গ্রেপ্তার করে। এ সময় ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে আসামী এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।