শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

WP Import ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
বাঘায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
বাঘায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ, পজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুক্তরাজ্য প্রবাসী ও মানবধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শামসুজ্জোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,

বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন খান, বাঘার যুবদল নেতা সালে আহম্মেদ সালাম, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।