পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি :
শনিবার (৬ ডিসেম্বর) নগরীর রানীবাজারাস্থ এস.কে.ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও সমতা নারী কল্যাণ সংস্থা ও বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।
আলাচনা সভায় সভাপতিত্ব করেন শাহানাজ পারভীন, নির্বাহী পরিচালক, লফস। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও সখিনা খাতুন, সাবেক অধ্যাক্ষ, আদর্শ ডিগ্রি কলেজ, রাজশাহী।
আলোচনা সভায় ইউনিয়ন, উপজেলা এবং জেলা লিগ্যাল এইড এইড কমিটির কর্তৃক আইনী সহযোগীর অভিজ্ঞতা, আদালতে নারীর জেন্ডার সংবেদনশীল পরিবেশের বর্তমান অবস্থা, জেন্ডার সংবেদনশীল পরিবেশ এবং আইনি প্রতিকার সহজ লভ্য করতে আইনজীবীদের করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় উম্মুক্ত আলোচনায় অংশ নেন আইনজীবী মোসা. দিনা লাইলা, সিনিয়র আইনজীবী মাহামুদুর রহমান রুমন, ড. আওরঙ্গজেব কাকন, আইনজীবী ইসমত আরা শিলা, আজিজা সুলতানা মৌসুমি, শামীম আক্তার মায়া, নুসরাত মেহেজাবিন, পিনাকল স্টাডি হোম এর প্রধান শিক্ষক মো. সেকন্দার হোসেন, লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ(স্মৃতি) প্রমুখ।
এছাড়া নারী নেত্রী নুরিয়া খাতুন, নিপা খাতুন, পরিবর্তন এর প্রোগ্রাম অফিসার সোমা ভৌমিক, শিক্ষক সুর্পনা ভদ্র, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরি, আইনজীবী মো. গালিব, শিক্ষক কামনা পাল, চামিলি খাতুন ও উন্নয়ন কর্মী মুক্তা সরকার উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা, সাইফুল ইসলাম, খান ফাউন্ডেশন।