সোমবার, নভেম্বর ০২, ২০২৬

শিবগঞ্জে ছিনতাইকারীর কবলে ভ্যানচালক ও যাত্রী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ০২ নভেম্বর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ০২ নভেম্বর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
শিবগঞ্জে ছিনতাইকারীর কবলে ভ্যানচালক  ও যাত্রী

শিবগঞ্জের কানসাট –গোয়াবাড়ীচাঁদপুর সড়কের পাংশিভাঙ্গা নামক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে   এ ঘটনায় একটি চার্জার ভ্যান, দুটি মোবাইল ফোন, একটি চার্জিং স্প্রে মেশিন ও নগদ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ  উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে। 


ছিনতাইয়ের কবলে পড়া শিবগঞ্জ উপজেলার  মোবারকপুর ইউনিয়নের গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের জঞ্জালী হোসেনের ছেলে ভ্যানচালক আহাদ আলি(৩৫) ও যাত্রী  একই গ্রামের মো. নুরজেন আলির ছেলে রুবেল আলি (৩৫) জানান,তারা দুজনই কানসাট থেকে বাড়ি ফিরার পথে। পাংশিডাঙ্গা নামক স্থানে মুখোশধারী, ১০/ ১২ জনের কিশোর সংঘবদ্ধ দল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পথরোধ করে পিটিয়ে গুরুতর আহত করে


তাদের নিকট থেকে একটি চার্জার ভ্যান, দুটি মোবাইল ফোন, একটি চার্জিং স্প্রে মেশিন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এ বিষয়ে শিবগঞ্জ থানার  ওসি (তদন্ত)  মো. আনেশুর রহমান জানান ঘটনা আমাদের জানা নেই এবং কেউ কোন অভিযোগও করেননি।অভিযোগ  পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।