বদলগাছীতে বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
নওগাঁর বদলগাছীতে পিরোজপুরের নিহত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়া ও ঘৃন্যভাবে অসম্মান করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বদলগাছী উপজেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে মেইন রাস্তায় এই কর্মসূচী পালিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. জবির উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা বেলালুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আহসান হাবীব চাঁন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন প্রমূখ।