সোমবার, নভেম্বর ০২, ২০২৬

বগুড়ার নয়া দিগন্তের সাংবাদিক আবুল কালাম আজাদের পরলোকগমন

বগুড়া প্রতিনিধি : ০২ নভেম্বর ২০২৬ ০১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি : ০২ নভেম্বর ২০২৬ ০১:০৪ অপরাহ্ন
বগুড়ার নয়া দিগন্তের সাংবাদিক  আবুল কালাম আজাদের পরলোকগমন

বগুড়ার সিনিয়র সাংবাদিক ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নয়া দিগন্ত এর বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ (মুন্সি কালাম) ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছে।


সোমবার (২ নভেম্বর) ভোর রাতে বুকের ব্যাথা অনুভব করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তার মৃত্যু হয়। মুত্যৃকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।  তিনি তার সহধর্মিণী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


বগুড়ার এই সিনিয়র সাংবাদিক এর মৃত্যুতে সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই মরহুমের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। 


সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ জানান, মরহুম আবুল কালাম আজাদের নামাজে জানাজা বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থান ভাইপাগলা মাজারে দাফন করা হবে।


জানা যায়, আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান ও ইউএনবি বগুড়া জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম, দৈনিক সাতমাথা পত্রিকার স্টাফ রিপোর্টার পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। বিএফইউজের কাউন্সিলর ছিলেন সিনিয়র এই সাংবাদিক। তার একমাত্র মেয়ে মাহিশা এবার এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছেলে জারিফ বর্তমানে বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করছে।


র গ্রামের বাড়ি ধনুট পৌরসভার পশ্চিম ভরনশাহি এলাকায়। তিনি বসবাস করতেন বগুড়া মহানগরের সুত্রাপুর এলাকার রিয়াজকালী লেন। সততা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলিতে তিনি ছিলেন অনন্য। একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন আকস্মিক চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন। সন্তানদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে একজন স্নেহশীল বাবা ও পরিবারের প্রধান অভিভাবকের এই বিদায় পরিবারের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ,  ইনকিলাব এর আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু প্রমুখ।