সোমবার, নভেম্বর ০২, ২০২৬

১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০২ নভেম্বর ২০২৬ ০১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ নভেম্বর ২০২৬ ০১:০০ অপরাহ্ন
১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন গ্রেফতার

 রোববার (১ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী থানার বসন্তপুর তিলিবাড়ী গ্রামস্থ নর্থ বেঙ্গল এগ্রোফার্ম এর সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের সম্মুখ হতে বিকাল ৫:৫০ ঘটিকায় দুই মাদককারবারিকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।


ধৃত ব্যক্তিরা হলো- মো. ইসমাইল হোসেন (২৮) ও মো. ইসাহাক আলী (২৪)।

আসামীরা গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র।


অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী পলাতক অভিয্ক্তু মো. রুবেল হোসেন (২৩), পিতা-অজ্ঞাত, সাং-চরবাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।