রাকসু ও হল সংসদের কার্যক্রম সম্পর্কে রাবি কর্তৃপক্ষের বক্তব্য
সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কর্তৃক বিভিন্ন হল সংসদের মাধ্যমে জিমনেসিয়াম সরঞ্জামাদি প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য/সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরিভুত হয়েছে। এসব তথ্য/সংবাদ বিভ্রান্তি সৃষ্টিকারী বলে কর্তৃপক্ষ মনে করে।
এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, রাকসু ও হল সংসদের মেয়াদ ২৬ অক্টোবর ২০২৬ তারিখে উত্তীর্ণ হয়েছে। তাই ওই তারিখের পর তাদের কোনো কার্যক্রম বিধিসম্মত নয়। আবার রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্র সংগঠনের তৎপরতাও বিধিবহির্ভুত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ছাত্র সংগঠনকে রাকসু ও হল সংসদের নাম ব্যবহার করে কর্মকাণ্ড চালানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।