বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

শিবগঞ্জ প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪৪ ধারার নোটিশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৬ শতক বাড়ির জায়গা নিয়ে বিশ্বনাথপুর গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের মৃত জোহরুল ইসলামের ছেলে আখতারুল ইসলাম সুমন ও তার লোকজনের বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে। গত ২৩ অক্টোবর বিরোধপূর্ণ ওই জমিতে সুমন বাড়ির সংস্কার কাজ শুরু করেন। এ অবস্থায় আবদুর রাজ্জাক বাদি হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।


এ নিয়ে আদালত গত ২৮ অক্টোবর ১৪৪ ধারার আদেশ দেন। আদালতের আদেশে শিবগঞ্জ থানা পুলিশ গত ২ নভেম্বর ১৪৪ ধারায় নোটিশ জারি করে। কিন্তু থানা পুলিশের নোটিশ অমান্য করে সুমন ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে বাদীর বাড়ির পানি যাওয়ার ড্রেনের উপর পাকাঘর নির্মাণ করছেন। এ ব্যাপারে আখতারুল ইসলাম সুমনের মা নাসিমা আক্তার রুপা বলেন, এই জমিতে বাড়িঘর করে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছি। কিন্তু আবদুর রাজ্জাক অবৈধভাবে জায়গার দাবি করে আমাদের হয়রানি করতে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। শিবগঞ্জ থানার এএসআই আকতার হোসেন বলেন, নির্মাণ কাজ বন্ধ করতে সরজমিনে গিয়ে বলা হয়েছে। সেখানে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়।