বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৭-এ রাবির অবস্থান ৩৪৯তম; দক্ষিণ এশিয়ায় ৭৬তম ও বাংলাদেশে ৭ম

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৭-এ রাবির অবস্থান ৩৪৯তম; দক্ষিণ এশিয়ায় ৭৬তম ও বাংলাদেশে ৭ম



QS Asia University Rankings 2027-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৪৯তম, দক্ষিণ এশিয়ায় ৭৬তম ও বাংলাদেশে ৭ম স্থান অর্জন করেছে। ৩ নভেম্বর প্রকাশিত এই র‌্যাংকিংয়ে রাবির অবস্থান নিশ্চিত করে কিউএস কর্তৃপক্ষ রাবিকে র‌্যাংকিং সনদও প্রদান করেছে।

কিউএস (Quacquarelli Symonds) উচ্চশিক্ষা মূল্যায়নকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

QS Asia University Rankings 2027-এ রাবির এই অর্জনে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার অন্যতম উৎস হয়ে থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।