বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

বাঘায় বিপুল পরিমাণে বিদেশি মাদক উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
বাঘায় বিপুল পরিমাণে বিদেশি মাদক উদ্ধার

এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বুধবার (৪ নভেম্বর) ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাঘা থানার কিশোরপুর মালোপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য হলো- ৫৩ বোতল ইস্কাফ (কোডিন যুক্ত), ৩৯  বোতল win cerex cough syrup, ৪ বোতল Old Monk ram (১৮০ মিলি), ৫ বোতল Old Monk ram (৩৭৫ মিলি), ১০ বোতল Mountain Oak whiskey, ২ বোতল Officers choice Whiskey। আশেপাশে খোজাখুজি করেও উক্ত মাদকের কোন মালিক খুজেঁ না পাওয়ায় তা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত বাঘা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়।