শনিবার, আগস্ট ২২, ২০২৬

চারঘাট সীমান্তে মাদক বহনকারী ইঞ্জিন চালিত নৌকাসহ ফেনসিডিল আটক

WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন
চারঘাট সীমান্তে মাদক বহনকারী ইঞ্জিন চালিত নৌকাসহ ফেনসিডিল আটক
চারঘাট সীমান্তে মাদক বহনকারী ইঞ্জিন চালিত নৌকাসহ ফেনসিডিল আটক


নিজস্ব প্রতিবেদক :


শুক্রবার (৫ ডিসেম্বর) আনুমানিক ৮:১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল রাজশাহীর চারঘাট থানার মুক্তারপুরে অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে ইঞ্জিন চালিত নৌকাসহ মাদকদ্রব্য আটক করেছে। খবর বিজ্ঞপ্তির।

সূত্র জানায়, মাদক কারবারীরা বিজিবি টহল দলকে দেখতে পেয়ে নৌকা রেখে নদীতে ঝাঁপ দিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে বিজিবি’র আভিযানিক দলটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় ফেনসিডিল-১০ বোতল এবং টিনোর ডোঙ্গা ১ টি (মালিকবিহীন) আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্য ও (ইঞ্জিন চালিত নৌকা এবং টিনের ডোঙ্গা) চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।