শনিবার, আগস্ট ২২, ২০২৬

চারঘাট সীমান্ত মাদক থেকে নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য আটক

WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০১ অপরাহ্ন
চারঘাট সীমান্ত মাদক থেকে নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য আটক
চারঘাট সীমান্ত মাদক থেকে নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য আটক


নিজস্ব প্রতিবেদক :


শুক্রবার (৫ ডিসেম্বর) আনুমানিক ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল রাজশাহীর চারঘাট থানার সিপাহীপাড়া এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল-২০ বোতল এবং ভারতীয় মদ ৪ বোতল জব্দ করেছে। সংবাদ বিজ্ঞপ্তির।

সূত্র জানায়, এক মাদক কারবারী একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে আম বাগানের দিকে আসছে। মাদক কারবারী বিজিবি টহল দলের আয়েত্তে আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।