শনিবার, আগস্ট ২২, ২০২৬

কাটাখালী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ

WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:৪৩ অপরাহ্ন
কাটাখালী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ
কাটাখালী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ


সংবাদ বিজ্ঞপ্তি :


বুধবার (৩ ডিসেম্বর) রাত অনুমান পৌনে ১১ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর খিদিরপুর বিওপি’র আভিযানিক দল অভিযান চালিয়ে পশ্চিম বাতান এলাকার সরিষা খেতে একটি প্লাস্টিকের বস্তায় মালিকবিহীন ২০ বোতল ভারতীয় জব্দ করে।

আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারী দেখতে না পাওয়ায় বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থানেই দীর্ঘসময় ওৎ পেতে থাকে। রাত্রি অতিবাহিত হওয়ার পরেও কোন মাদককারবারী বস্তার নিকট না আসায় জব্দকৃত মাদকদ্রব্য নিয়ে বিজিবি’র আভিযানিক দলটি প্রত্যাগমন করে এবং এ বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।