বুধবার, নভেম্বর ১১, ২০২৬

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১

সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
গাবতলী (ফাইল ছবি)

রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় বাসের চাপায় ২ নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 


বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গাবতলী বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দারুসসালাম থানার উপপরিদর্শক এসআই দিরাজ নন্দি জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস স্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে (বগুড়া-ঢাকা) চাঁদনি পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হয়। আহত হন একজন। 


তি‌নি জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুজ‌নের মর‌দেহ ও আহতকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও তিনি জানান।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন