বাগাতিপাড়ায় ৩ টি ১২ বোর লেডবল কার্তুজ ও ১ টি দা উদ্ধার করেছে
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল বুধবার (১১ নভেম্বর) বিকেল অনুমান ৫.২৫ ঘটিকায় নাটোর জেলার বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ আম বাগানের দক্ষিণে বাঁশবাড়িয়া বাজার হতে গয়লার ঘোপগামী সড়কে কালভার্ট এর নিচে একটি লাল রঙের শপিং ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে।
উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে সংবাদের সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় এসআরবি সদস্যসহ উল্লিখিত স্থানে উপস্থিত হয়। অতঃপর উক্ত শপিং ব্যাগ উপস্থিত লোকজনের সম্মুখে পরিত্যক্ত অবস্থায় ০৩ (তিন) টি ১২ বোর লেডবল কার্তুজ, ও ০১ (একটি) দা সহ উদ্ধার করে এবং বিধি মোতাবেক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার বাগাতিপাড়া থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। ।